জেলারাজনীতিরাজ্য

ফের দেওয়ানহাট জিপি-র এক বিজেপির পঞ্চায়েত সদস্যা ও বিজেপির অঞ্চল সম্পাদক যোগ দিল

কৌশিক ঘোষ,এই বাংলা 24:-ফের তৃণমূলে যোগ দিল বিজেপির এক পঞ্চায়েত সদস্যা সহ বিজেপির অঞ্চল সম্পাদক। এদিন কোচবিহার ১ নং ব্লকের দেওয়ানহাট অঞ্চলের পঞ্চায়েত সদস্যা চন্দনা বর্মণ, দেওয়ান হাট অঞ্চলের সম্পাদক বলাই মোদক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তিনি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নিউটাউন কার্যালয়ে এসে তৃণমূলে যোগদান করেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার ১নং ব্লকের সভাপতি কাদের আলী, এসসি/এসটি সেলের জেলা সভাপতি পরেশ বর্মণ সহ অনেকে। এদিন ওই পঞ্চায়েত সদস্যা জানান,এক বছর ধরে এলাকার কোন উন্নয়ন করতে হয়নি,তাই যারা আমাকে জয়ী করেছে তাদের উন্নয়নের স্বার্থে আজ আমি বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলাম। জানা গেছে, গত পঞ্চায়েত ভোটে দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০টি আসনের মধ্যে ১৮টি আসনে পায় তৃণমূল কংগ্রেস, বিজেপি পায় ২টি আসন। ওই অঞ্চলের দখল নেয় তৃণমূল কংগ্রেস। গত ২৪ এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পরাজিত হওয়ার পর থেকে বিজেপিতে ভাঙ্গন শুরু হয়েছে। জেলা জুড়ে একের পর এক বিজেপির জয়ী হওয়া পঞ্চায়েত সদস্য ও সদস্যারা যোগ দিচ্ছে তৃনমূলে। সেই ধারা অব্যাহত রেখে আজ দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি পঞ্চায়েতের মধ্যে চন্দনা বর্মণ নামে এক বিজেপি পঞ্চায়েত সদস্যা যোগ দিল তৃণমূল কংগ্রেসে। এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, আজ নাটাবাড়ি বিধানসভার কোচবিহার ১ নং ব্লকের দেওয়ানহাট অঞ্চলের পঞ্চায়েত সদস্যা চন্দনা বর্মণ, দেওয়ানহাট অঞ্চলের সম্পাদক বলাই মোদক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কারন তারা জন গনের ভোটে জয়ী হয়েছে তাই তাদের প্রয়োজন ওই এলাকায়। তাই তাকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করালাম। আগামী দিনে দলের হয়ে তারা ওই এলাকায় কাজ করবে। কারন দীর্ঘ ১ বছর ধরে ওই এলাকায় কোন উন্নয়ন হয় নি। তাই রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গুলি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতেই তিনি সিদ্ধান্ত নিয়েছে তৃনমূলে যোগ দেওয়ার। তাই এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *