জগবন্ধুর ছাপ্পান্ন ভোগের অন্যতম ‘দালমা’ তৈরী পদ্ধতি
এই বাংলা 24:-

শ্রীক্ষেত্র বাসায় বিদ্মহে সচিদানন্দ চ ধীমহি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ।।জয় জগন্নাথ।
সামনেই রথযাত্রা। জগবন্ধু জগন্নাথ দেব ভক্তদের সাথে মিলিত হবেন।তিনি পতিত পাবন,তিনি জগতের অধীশ্বর। তার প্রতিদিন চলে ছাপ্পান্ন ভোগ।ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে হয় জগবন্ধুর রান্না। মশলা বলতে শুধুমাত্র নুন এবং হলুদের ব্যবহার। তেল থাকেনা।বেলা ১২টা থেকে একটার মধ্যে দেওয়া মধ্যাহ্ন ভোগের মধ্যে অন্যতম হল ‘দালমা’।পুরীর মন্দিরে অনেক সবজি নিষিদ্ধ, যেমন আলুর বদলে খাম আলু ব্যবহার হয় ইত্যাদি। কিন্তু আজকে যে বিশেষ রান্নার কথা নিয়ে এসেছি,সেই ছাপ্পান্ন ভোগের অন্যতম দালমা।এই দালমা আমরা আনন্দবাজারে ভোগ কিনতে গেলে খেয়ে থাকি। আজকের দালমা তৈরী পদ্ধতি জানানো হবে।তবে এখানে খাম আলুর বদলে আলু দেওয়া হচ্ছে,যেমন মশলা রাখা হচ্ছে।তেমনি পেঁপে দেওয়া হচ্ছে, ইচ্ছে করলে পেঁপে ব্যবহার করতে পারেন। সামনেই রথযাত্রা জগবন্ধু কে সাজিয়ে দিন ভোগ,তার সাথে সাজিয়ে দিতে পারেন দালমা।
দালমা তৈরী তে কী কী লাগবে

অড়হর ডাল (৩/৪ কাপ, ধুয়ে ভিজিয়ে রাখা), বড় বড় টুকরো করে কাটা মিষ্টি কুমড়ো (১৫০ গ্রাম), মাঝারি সাইজের বেগুন (২টো, মাঝারি সাইজের টুকরো করে কাটা), কাঁচকলা (১টা, মাঝারি সাইজের টুকরো করে কাটা), কাঁচা পেঁপে (১৫০ গ্রাম, মাঝারি সাইজের টুকরো করে কাটা), আলু (১টা, খোসা ছাড়িয়ে বড় টুকরো করে কাটা), নারিকেল কোরা (২ চামচ), পাঁচফোড়ন (১ চামচ), শুকনোলঙ্কা (৪টে), আদাকুচি (১ চামচ), হলুদগুঁড়ো (১ চামচ), জিরেগুঁড়ো (২ চামচ), লঙ্কাগুঁড়ো (২ চামচ), ঘি/তেল (১ চামচ), নুন ও চিনি (পরিমাণমতো)
কীভাবে বানাবেন
১ চামচ গোটা জিরে এবং শুকনোলঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ছোট পাত্রে ঢেকে রাখুন। সমস্ত সবজি চার কাপ জলে ১০ মিনিট প্রেশার কুকারে সিদ্ধ করুন (হুইশল ছাড়া)। এবারে কুকারের ঢাকনা খুলে তাতে ডাল, নুন, আদাকুচি, হলুদ মেশান। ঢাকনা বন্ধ করুন। এবারে হুইশল-সহ দুটো সিটি দিতে হবে। খেয়াল রাখবেন ডাল যাতে পুরোপুরি গলে যায়। প্যানে ঘি/তেল গরম করুন। তাতে দুটো গোটা শুকনোলঙ্কা, পাঁচফোড়ন দিন। লাল হয়ে এলে সবজি মেশানো ডাল ছাড়ুন। ফুটে উঠলে গুঁড়ো করে রাখা জিরে ও শুকনোলঙ্কা ছড়িয়ে দিন। ধনেপাতাকুচি ও নারিকেলকোরা মেশান।এবার প্রভুর সামনে তুলে ধরুন।
