গন্তব্য চুঁচুড়া, দাঁড়ালো হুগলি,টনক নড়তে ফের পিছনে ছুটলো ট্রেন

এই বাংলা 24:-ধরে নিন আপনি ট্রেনে উঠেছেন, আপনি আপনার নির্দিষ্ট ষ্টেশন আসার আগে সিট ছেড়ে বা ভিড় ঠেলে এসে দাঁড়ালেন কিন্তু হঠাৎ দেখলেন নির্ধারিত ষ্টেশনে ট্রেন না দাঁড়িয়ে চলে গেলো পরের ষ্টেশনে। আপনি হতভম্ব, চিন্তিত,রাগে আপনি রেল কোম্পানির মুন্ডপাত করছেন। হঠাৎ দেখলেন রেল কোম্পানি আপনার প্রতি সদয় হয়ে ট্রেন আবার পিছনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার নির্ধারিত ষ্টেশনে। ভাবুন কি দয়া! ভাবছেন গল্প কথা?তাহলে শুনুন গতকাল ৩৭৮৪৯ হাওড়া বর্ধমান লোকাল যা কিন্তু গ্যালোপিং, চন্দননগর দাঁড়ালো,তার পরের গন্তব্য চুঁচুড়া, কিন্তু সেখানে না দাঁড়িয়ে সোজা চলে যায় হুগলি।তারপরে চালকের টনক নড়ে, তিনি কি করলেন আবার ট্রেন পিছনে দিকে নিয়ে গেলেন, অর্থাৎ আবার চুঁচুড়া।

রেল কর্তৃপক্ষের বক্তব্য,তদন্ত চলছে,কার ভুল দেখতে হবে, চালকের না সিগন্যালের।
চিত্র:-প্রতীকি
