জেলারাজ্য

বহরমপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে চলল গুলি!

কৌশিক ঘোষ, এই বাংলা 24:-বহরমপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে চলল গুলি! গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হাসপাতালেজমি সংক্রান্ত বিবাদের জেরে বহরমপুর থানার অন্তর্গত সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যদপুর তিয়রপুকুর এলাকায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে লাল মহম্মদ সেখ কে।জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের জেরে পারিবারিক একটি অশান্তি তৈরি হয়। আর সেই কারণেই ভাই জয়নাল আবেদিন দাদা লাল মহম্মদ সেখ তার ওপরেই গুলি চালিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় লাল মহম্মদ সেখ কে তড়িঘড়ি উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। কি কারণে এই গুলি চালানো হয়েছে তার ও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *