কলকাতাজেলারাজ্যহাওড়া

বিচারপতির প্রশ্নে নাজেহাল শিবপুর থানা, অবশেষে মুক্তি মন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কটুক্তি করা যুবক

এই বাংলা 24:-সামাজিক মাধ্যমে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে কটুক্তি নিয়ে তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে শিবপুর থানায় পুলিশ এরশাদ সুলতান কে গ্রেফতার করেছিল।নিম্ন আদালত তাকে ১৪দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। কিন্তু সুলতানের পরিবার কলকাতা উচ্চ ন্যায়ালয়ের দারস্থ হন। সেখানে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা ওঠে গতকাল।বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি পুলিশের উদ্দেশ্যে প্রশ্ন করেন, কোনও নাগরিক যদি ক্ষোভ জানান তাহলে কি এভাবে গ্রেফতার করা যায়? অরূপ রায় কি কোনও অভিযোগ করেছেন? বিচারপতি মন্তব্য করেন, পুলিশ এক্ষেত্রে নাক গলিয়েছে। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। তাছাড়া যার বিরুদ্ধে অভিযুক্ত বলেছেন তিনি অভিযোগ করেননি। তৃতীয় কোনও ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ কেন তাকে গ্রেফতার করল? তাই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। এরপরে বিকেল পাঁচটার মধ্যে জেল থেকে এরশাদকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *