জেলারাজ্যহাওড়া

সামাজিক মাধ্যমে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে কটুক্তি, গ্রেফতার যুবক

এই বাংলা 24:-সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব পৌরসভার মেয়র,চেয়ারম্যান ও প্রশাসকদের নিয়ে বৈঠক ডাকেন। সেইসময় হাওড়া পৌরসভা নিয়ে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি মন্তব্য করেন।সেইসময় হাওড়ার পৌরসভার অন্তর্গত অন্যান্য বিধায়কদের সাথে উপস্থিত ছিলেন মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। সম্পূর্ণ বিষয়টি সরাসরি সম্প্রচার হচ্ছিল সামাজিক মাধ্যমে।সেই সময় শিবপুর মোল্লা পাড়া নিবাসী এরশাদ সুলতান ওরফে শাহিন লেখেন, ‘অরূপ রায় হাওড়া পুরসভার ২৭ ও ৩৭ নং ওয়ার্ডের পুকুর বুজিয়ে ফেলেছেন’। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে দেখে সেদিনই শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন হাওড়া মধ্য বিধানসভা অঞ্চলের তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়।সুশোভনের সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর ৩০ জুন জিজ্ঞাসাবাদের জন্য এরশাদকে থানায় ডেকে পাঠানো হয়। সেখানে জেরার পরেই গ্রেফতার করা হয় ওই যুবককে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এরশাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন সহ আরও নানান ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরপর তাঁকে হাওড়া আদালতে হাজির করানো হলে আদালতের তরফ থেকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।ইতিমধ্যেই গ্রেফতার ওই যুবকের পরিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *