অনন্ত আম্বানির বিয়ে অনুষ্ঠানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, মুখোমুখি হতে পারে প্রধানমন্ত্রীর সাথে,সফরের মাঝে বৈঠক উদ্ধব-পাওয়ারের সাথে

এই বাংলা 24:-তিনদিনের মুম্বাই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ জুলাই রওনা দেবেন মুম্বাইয়ের উদ্দেশ্যে।সূত্রে খবর, ১১ তারিখ সন্ধ্যায় উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত ১২ তারিখ আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী ১১ তারিখ মুম্বই পৌঁছে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ট্রাইডেন্ট হোটেলে উঠবেন তিনি। ১২ তারিখ সারবেন একাধিক বৈঠক। এর পরে বিকেলে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সেই অবস্থিত জিও সেন্টারে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
