জাতীয়জেলারাজ্যহাওড়া

ভারতীয় শ্রমজীবী পত্রকার সমিতি ও হাওড়া প্রেস ক্লাবের যৌথ আলোচনা চক্র

এই বাংলা 24:-সম্প্রতী হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের বৈঠক কক্ষে, হাওড়া প্রেস ক্লাবের তত্ত্বাবধানে এক বিশেষ গোল টেবিল আলোচনা হলো নতুন দিল্লী থেকে আগত সর্বভারতীয় সাংবাদিক সংস্থা ভারতীয় শ্রমজীবী পত্রকার সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রখ্যাত সাংবাদিক শাহ‌নাওয়াজ হুসেন।আর উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি সৈয়দা নাসরিন।বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।যেমন কেন্দ্র ও রাজ্য সরকারগুলো নীতি।এমনকি ডিজিটাল মিডিয়া আগামীর ভবিষ্যৎ সেই নিয়ে সরকারি পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।আগামীদিন সর্বভারতীয় স্তরে বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সমাধান করা যায় তার রূপরেখা ঠিক করা হয়। আগামী জুলাই মাসের শেষ দিকে মধ্যপ্রদেশে সর্বভারতীয় সভা আছে।আজকের আলোচনায় উপস্থিত ছিলেন হাওড়া প্রেস ক্লাবের সভাপতি শৈলেশ্বর পান্ডা,সহ সভাপতি দ্বয় শৈবাল বসু ও বাণীব্রত কাড়ার, সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল, যুগ্ম সম্পাদক সৌরভ সিংহ,সহ হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সহ সভাপতি তরুণ মন্ডল,তৎসহ পঞ্চানন ঘোষাল,মহ.ন‌ঈম, শুভাশিস পাল,রাজু ভুঁইয়া, দীপঙ্কর মজুমদার,অনুপ বসু,ভাস্কর ভট্টাচার্য।প্রথমার্ধে কিছুক্ষণ থেকে চলে যান সুমন আদক,প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ সামন্ত।আজকের বড় পাওনা বর্ষীয়ান সাংবাদিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আগামীদিনে সর্বভারতীয় স্তরে জীবন কৃতি সম্মান পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *