জেলারাজনীতিরাজ্য

একুশে জুলাইয়ের প্রস্তুতি

সংবাদদাতা:-একুশে জুলাই শহীদ দিবস সমাবেশ সফল করে তুলতে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জে।এদিন প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতিবছর একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস সমাবেশ অনুষ্ঠিত হয়। এই শহীদ দিবস সমাবেশের প্রধান বক্তা অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ১৯৯৩ সালের একুশে জুলাই কলকাতার রাজপথে তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করা ১৩ জনের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। এই শহীদদের স্মরণেই প্রতিবছর একুশে জুলাই শহীদ দিবস সমাবেশের আয়োজন করে আসছে তৃণমূল। এই শহীদ দিবস সমাবেশে কি ভাবে যোগদান করতে যাবে তৃণমূল প্রাথমিক শিক্ষকদের তা নিয়ে দিশা দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *