জেলারাজনীতিরাজ্যহাওড়া

মধ্য হাওড়া সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেলের উদ্যোগে হাওড়া ময়দান চত্তরে ২১ জুলাই শহীদ সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা

এই বাংলা 24,কৌশিক ঘোষ,হাওড়া: রবিবার সন্ধ্যায় মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি করণ রজকের উদ্যোগে হাওড়া ময়দানের মেট্রো চ্যানেলের পাশ্ববর্তী স্থানে এক পথসভা অনুষ্ঠিত হলো। সর্বভারতীয় তৃণমৃল কংগ্রেস ক্রীড়াসেলের সভাপতি তথা হাওড়ার সাংসদ অর্জুন পুরস্কার জয়ী প্রাক্তণ জাতীয় ফুটবলার প্রসুন ব্যানার্জীর নির্দেশনায় এই পথসভা সংগঠিত হলো। এই পথ সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস সম্পাদক গোবিন্দ সাহা, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সিমুল, হাওড়া পৌরনিগমের পৌর প্রশাসক ডা:সুজয় চক্রবর্তী, রাজ্য তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেলের সহ সভাপতি প্ল্যাতিনি ব্যানার্জী,হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেলের সভাপতি রাজু বনিক,মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি করণ রজক,বালী কেন্দ্র তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেলের সভাপতি দেবাঞ্জন ঘোষ,হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সাধারণ সম্পাদক কৌশিক ঘোষ,হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেল নেতৃত্ব বিশ্বরুপ চ্যাট্যার্জী,ইমতিয়াজ আনসারি,অজয়,রাজু সহ অন্যান্য ব্লক, জেলা, ও রাজ্য স্তরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। সভায় উপস্থিত সকল বক্তাই ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের তাৎপর্য ও গুরুত্বের কথা তুলে ধরেন। ২১ জুলাই কোলকাতার ধর্ম্মতলার তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবসের জনসমাবেশে দলে দলে যোগদান করে এই জনাসমাবেশ টির সাফল্যমন্ডিত করার ডাক দেন। এই ২১জুলাই সভার মুখ্যবক্তা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এছাড়াও যুবনেতা সাংসদ অভিষেক ব্যানার্জী সহ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *