কলকাতাজেলারাজনীতিরাজ্য

শহীদ দিবস নিয়ে কড়া বার্তা তৃণমূল কংগ্রেস

এই বাংলা 24:-মধ্যিখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নতুন তৃণমূল কংগ্রেস।সে নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন,কেউ ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস ভেঙ্গে যাচ্ছে। কিন্তু না,বরং তৃণমূল কংগ্রেস আগের থেকে অভিনব পন্থা এনে প্রতি মুহূর্তে কড়া হাতে অনুশাসনে তৃণমূল কংগ্রেসের ভিতরে নতুনত্ব আনার প্রয়াস করছে। শুধু তৃণমূল কংগ্রেসে নয়,সরকার চালাতে কড়া হয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো।সামনেই একুশে জুলাই,প্রতি বছরের মতো এবছরেও শহীদ তর্পণ হবে। দীর্ঘ তিরিশ বছর ধরে চলে আসছে এই সভা।মাঝে করোনার সময় অনলাইন হয়েছিল।তারপরে যথারীতি ধর্মতলায় সভা।এবারেও তার অন্যথা হচ্ছে না। কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস একটু কর্পোরেট স্টাইলে এসেছে। তৃণমূল কংগ্রেস তরফ থেকে একুশে জুলাই নিয়ে ঘোষণা করা হয়েছে:-

শহিদ দিবসের কর্মসূচিতে হোর্ডিং, ব্যানারে মমতা
বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না।
প্রতিটি বুথে কমপক্ষে দুটি করে দেওয়াল লিখন করতে হবে।
রাজ্য কমিটির পাঠানো সিডি অনুযায়ী দেওয়াল লিখন বা ফ্লেক্স তৈরি করতে হবে।
প্রচারে কোনও ব্যক্তির নাম দেওয়া যাবে না বলেই স্পষ্ট করে দিয়েছে শীর্ষ নেতৃত্ব।
শুধুমাত্র নিজস্ব এলাকার সংগঠনের নাম লেখা যাবে।
প্রতিটি অঞ্চল এবং ওয়ার্ডে কর্মীসভা ও পথসভা করতে হবে।
প্রতিদিন কী কী কর্মসূচি পালন করা হয়েছে তা জেলা
সভাপতির হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে।
প্রতিটি শাখা সংগঠন এবং বিধায়কদের ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *