জাতীয়রাজনীতিরাজ্য

মমতা কে ঘায়েল করতে হতে পারে মহিলা রাজ্যপাল নিয়োগ, আদৌও কি সফল হবে মোদি-শাহ!!

এই বাংলা 24:- রাজ্যের বর্তমান রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত যেভাবে চরমে উঠেছে তা নিয়ে কেন্দ্রীয় সরকার কিছুটা চিন্তিত সূত্রের খবর অনুযায়ী।মমতা বন্দ্যোপাধ্যায় আপোষহীন সংগ্রামী চরিত্র,তা বাগে আনা অনেকেরই অসাধ্য।প্রথমে কেন্দ্র সরকার ভেবেছিলেন যে সি.ভি.আনন্দ বোস কে দিয়ে বাগে আনবেন কিন্তু সেটা অক্ষম বারে বারে সেটা প্রমাণিত।এর আগে তৎকালীন রাজ্যপাল, বর্তমানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সাথেও চরমে ওঠে সংঘাত, কিন্তু সেটা আদালত অবধি গড়ায়নি। কিন্তু এই রাজ্যপালের সাথে সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে সেটা আদালত অবধি গড়িয়েছে। এমনকি দুই বিধায়কের শপথ নিয়েও বিধানসভা ও রাজভবনে সংঘাত হয়।এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমান রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এদিকে আজ সুপ্রিম কোর্ট রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা পশ্চিমবঙ্গ রাজভবনের এক মহিলা কর্মীর আবেদন খতিয়ে দেখতে রাজি হল।

এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা চালাচ্ছেন। সূত্র মাধ্যমে খবর যে বেশ কিছু রাজ্যের রাজ্যপাল পরিবর্তন হতে পারে,তার মধ্যে পশ্চিমবঙ্গেও পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে।তার মধ্যে লোকসভায় প্রাক্তন অধ্যক্ষ সুমিত্রা মহাজন অন্যতম।তিনি লোকসভার দ্বিতীয় মহিলা অধ্যক্ষ,এর আগে বেশ কয়েকটি মন্ত্রক সামলিয়েছেন। এছাড়া মানেকা গান্ধীর নাম ঘোরাফেরা করছে।তিনিও বেশ কয়েকবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। এছাড়া করোনা সময়ে দক্ষতার সাথে কাজ করা তৎকালীন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধনের নাম‌ও ঘুরে ফিরে আসছে।আর যে কটি নাম আসছে তার মধ্যে বিহারের নেতা অশ্বিনী চৌবে,ঝাড়খন্ডের দ্বিতীয় মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা।

তবে কেন্দ্রীয় সরকার চাইছে মহিলা মুখ্যমন্ত্রী কে ঘায়েল করতে মহিলা রাজ্যপাল আনা।তবে কতটা সফল হবে সেটা সময় বলবে,কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনৈতিক চরিত্র যাকে ঘায়েল করা দুরস্ত,আর ঘায়েল হলে আহত বাঘিনী হয়ে ওঠেন,সেটা মোদি-শাহ র পক্ষে কতটা সুবিধা হবে সেটা সময়ে কথা বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *