কলকাতাসাহিত্য সংস্কৃতি

বঙ্গীয় সাহিত্য পরিষদের কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্মরণ

এই বাংলা 24:- বাংলা সাহিত্যের অন্যতম অগ্রজ পুরোধা কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন ১৮৯৮ সালে ৮ শ্রাবণ।বর্ণময় এক মানুষ ছিলেন,আর তার গল্প যেনো মানুষের মন ছুঁয়ে যেতো,যেনো পাশের বাড়ির গল্প। বহু চলচ্চিত্র নির্মাণ হয় তার গল্প উপন্যাস নিয়ে।৪৩ টি গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়,যা সব বাণিজ্যিক সফল।এই ৪৩টি চলচ্চিত্রে মহানায়ক উত্তম কুমার ১৩টি অভিনয় করেন।তারাশঙ্করের গল্প, উপন্যাস অবলম্বনে একে একে নির্মিত হয়েছে ব্যবসাসফল বাংলা সিনেমা। তারমধ্যে সপ্তপদী, আরোগ্য নিকেতন, হাঁসুলি বাঁকের উপকথা, গণদেবতা, বিপাশা, ফরিয়াদ, কবি, বিচারক, হার মানা হার এবং অন্তরমহল বিশেষভাবে উল্লেখযোগ্য। জীবিত অবস্থায় বেশীর ভাগ সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তারাশঙ্কর নিজেই।আর সত্যজিৎ রায় নির্মাণ করেছিলেন জলসাঘর ও অভিযান।

আজ কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কলকাতার টালা পার্কে তাঁর বসতবাড়িতে যা বঙ্গীয় সাহিত্য পরিষদের দ্বিতীয় ভবন,জয়শ্রী ভবন, পরিষদের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন।উপস্থিত ছিলেন সহ-সভাপতি অভিজিৎ রায়, সম্পাদক রমেনকুমার সর, কোষাধ্যক্ষ মনোরঞ্জন সরদার,সহ-সম্পাদক সুবীর ভট্টাচার্য,পার্থপ্রতিম চট্টোপাধ্যায়,কার্যনির্বাহক সমিতির সদস্য গোবিন্দ মণ্ডল সহ পরিষৎ-কর্মী সুদীপ বিশ্বাস,সজল পাল,হাবলচন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *