কলকাতাজাতীয়রাজনীতিরাজ্য

লোকসভার অধ্যক্ষ কে বাউন্সার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এই বাংলা 24:-লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লাকে রীতিমতো বাউন্সার দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বাজেট নিয়ে লোকসভায় আলোচনার সময় নোটবন্দী নিয়ে যখন বিজেপি সরকারকে আক্রমণ শানাচ্ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ, সেইসময় স্পিকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন যে ২০১৬ সালে নোটবন্দীর ঘটনার ঘটেছিল। তারপর তো ২০১৯ সালও পেরিয়ে গিয়েছে। আর সেই মন্তব্য শুনেই অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন অভিষেক। রীতিমতো কড়া সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন যে বিজেপি যখন ১৯৭৫ সালের এমার্জেন্সি (জরুরি অবস্থা) নিয়ে কথা বলে, তখন চুপ করে থাকেন স্পিকার। অথচ তিনি ২০১৬ সালের ঘটনা বলতেই তাঁকে থামানোর চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *