সাঁকরাইল থানা ও হাওড়া সিটি পুলিশের তৎপরতায় চুরি যাওয়া স্করপিও উদ্ধার

এই বাংলা 24:- ২২ জুলাই,বেলা এগারোটা নাগাদ একজন অজানা দুষ্কৃতী,জঙ্গলপুর সাঁকরাইল থানার, অধীনে মহেন্দ্র অনুমোদিত পরিষেবা কেন্দ্রে প্রবেশ করে এবং কোনো গেট পাস ছিলনা, একটি কালো স্করপিও (WB 12BL-1515) নিয়ে জালিয়াতি করে পালিয়ে যায়। ঘটনার দু ঘণ্টা পর বিষয়টি পুলিশকে জানানো হয় এবং একটি গাড়ি চুরির সুনির্দিষ্ট মামলা সাঁকরাইল থানায় রেকর্ড করা হয়।তদনুসারে সাঁকরাইল থানার মামলা নং 527/2024 তারিখ 22/07/2024 বিএনএস-2023 এর 303(2) মামলা শুরু হয়। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল গঠন করে পিছু ধাওয়া করা হয়। প্রতিবেশী রাজ্য ওড়িশা সহ সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজ দেখার পরে,বেশ কয়েকটি জায়গায় নাকা চেকিং পয়েন্ট স্থাপন করা হয়। ক্রমাগত ধাওয়া করার পরে, দুষ্কৃতীরা ওডিশার জলেশ্বরে রাস্তার পাশে গাড়ি ছেড়ে পালিয়ে যায়।অবশেষে ২৪ জুলাই সন্ধ্যায় ওড়িশার জলেশ্বর থেকে চুরি হওয়া স্করপিওটি উদ্ধার করা হয়।সাঁকরাইল থানা এবং হাওড়া সিটি পুলিশের টিমের তৎপরতায় দ্রুত বিষয়টি নিষ্পত্তি হয়।তবে,এর পেছনের অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
