কলকাতাজাতীয়রাজ্যহাওড়া

চলে গেলেন হাওড়ার ভূমিপুত্র, হাওড়ার গর্ব ওড়িশা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়

এই বাংলা 24:-চলে গেলেন হাওড়ার ভূমিপুত্র, হাওড়ার গর্ব ওড়িশা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন হাওড়া জেলা আদালত থেকে আইনজীবী হিসাবে।১৯৮৬ সালে তিনি কলকাতা হাই কোর্টের বিচারপতি হয়েছিলেন। মূলত নাগরিক এবং সাংবিধানিক বিষয় ছিল তাঁর বিচার্য। কলকাতা থেকে ১৯৯৪ সালে বদলি হয়ে ওড়িশা হাই কোর্টে যান বিচারপতি চট্টোপাধ্যায়। ১৯৯৯ সাল পর্যন্ত সেখানেই ছিলেন।২০১১ সালে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর ১৯৯৩ সালের ঘটনার তদন্তের জন্য নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সময়ে অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে সুশান্ত চট্টোপাধ্যায় কে ওই কমিটির প্রধান করা হয়েছিল। তাঁর নেতৃত্বে সে দিনের ঘটনার তদন্ত হয়। ৩০০-র বেশি সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছিল কমিটি। ২০১৪ সালে সেই তদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়। বাম আমলের একাধিক আইপিএস অফিসারের বিরুদ্ধে ওই কমিটি শাস্তির সুপারিশও করেছিল। ওই কমিটি গঠনকে চ্যালেঞ্জ করে সেই সময়ে কলকাতা হাই কোর্টে একাধিক মামলাও হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন,‘‘অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। বিচারপতি চট্টোপাধ্যায় কলকাতা এবং ওড়িশা হাই কোর্টে বিচারের দায়িত্বে ছিলেন। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার তদন্তের জন্য তাঁকে আমাদের সরকার কমিটির প্রধান নিযুক্ত করেছিল। এই কঠিন সময়ে ওঁর পরিবারের জন্য আমার সমবেদনা রইল। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *