অপহরণের অভিযোগে আসামি ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

এই বাংলা 24:-অপহরণের অভিযোগে আসামি ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চোপড়ায় স্থানীয় সূত্রে জানা যায় দিল মোহাম্মদ ও তার ছেলের বিরুদ্ধে চোপড়া থানায় অপহরণের অভিযোগ ওঠে সেই বিষয়ে গতকাল রাত ১টা নাগাদ চোপড়া থানার পুলিশ আসামি ধরতে চোপড়া গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামে যায়। সেখানেই আসামিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে দুই পুলিশ আধিকারিক একজন কনস্টেবল এবং গাড়ির চালক গুরুতর জখম হয় তাদের শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় সকাল হতেই আসামিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে চোপড়া থানার পুলিশ। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে । এই ঘটনায় কাশ্মীরা নামের এক যুবতীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চোপড়া থানার পুলিশ।
