জাতীয়রাজনীতিরাজ্য

নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট মমতার,পাঁচ মিনিটে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ

এই বাংলা 24:- নীতি আয়োগের বৈঠক শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যেই বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,বলা যেতে পারে মুখ্যমন্ত্রী ওয়াক আউট করলেন। বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমায় বলতে দেওয়া হয়নি। ৫ মিনিটের মধ্যেই আমার মাইক অফ করে দেওয়া হয়।”মুখ্যমন্ত্রীর অভিযোগ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ২০ মিনিট বলতে দেওয়া হয়। কিন্তু তিনি বক্তব্য শুরু করতেই ৫ মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয়।বিক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বৈঠক থেকে ওয়াকআউট করে বলেন, “আমি বলেছিলাম যে দেশ ও বাংলার স্বার্থে আমি এসেছি। বিরোধীদের আর কেউ আসেনি। বাজেটে আমাদের সঙ্গে বঞ্চনা করেছেন। বাংলার উন্নয়নের সমস্ত প্রকল্প বন্ধ করে দিয়েছেন। বিরোধী শাসিত কোনও রাজ্যকে সুযোগ দেন না। তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ। প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ। এমনকী ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাই। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সঙ্গে সঙ্গেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে।”তিনি আরও বলেন, “আমি বললাম, বিভাজন করছেন কেন? আপনাদের খুশি হওয়া উচিত যে বিরোধীদের তরফে একা আমি বৈঠকে যোগ দিয়েছি। তারপরও বিভাজন করছেন? আপনাদের এই বঞ্চনা আমি মানি না। আমি চললাম।”

চিত্র:-ফাইল চিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *