কলকাতাজাতীয়রাজনীতিরাজ্য

বাংলাকে ভাগ করা মানে দেশকে ভাগ করা:-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই বাংলা 24:- তৃণমূল কংগ্রেস সাংসদ তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রী বলেন,“বিরোধী দলের শাসনে থাকা রাজ্যগুলিকে পুরোপুরি বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে। এই পক্ষপাতিত্বটা মেনে নিতে পারছি না। বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে।”

সম্প্রতি বিজেপি নেতাদের মুখে গত কয়েকদিন ধরে বাংলা সম্পর্কে যে সব মন্তব্য শোনা গিয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “একদিকে অর্থনৈতিকভাবে বাধা, ভৌগলিকভাবে বাধা… বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে। বাংলাকে ভাগ করার জন্য নানা বার্তা দেওয়া হচ্ছে।”

কড়া নিন্দা করে তিনি বলেন, “বাংলাকে ভাগ করা মানে দেশকে ভাগ করা। আমরা এটা সমর্থন করছি না। এই পরিস্থিতিতে আমি কিছুক্ষণের জন্য মিটিং-এ থাকবো। আমাকে ভয়েস রেকর্ড করতে দিলে করবো, নাহলে প্রতিবাদ করে বেরিয়ে আসবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *