জেলাহাওড়া

হাওড়া পৌর নিগমের থ্যালাসেমিয়া হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হলো রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইনার সিটি কর্তৃপক্ষ তরফ থেকে

এই বাংলা 24:-হাওড়ার পঞ্চাননতলা রোডে অবস্থিত ডাঃ শীতলচন্দ্র ঘোষ ল্যাবরেটরি ভবনের আমূল সংস্কারের পর প্রায় নবনির্মিত থ্যালাসেমিয়া হাসপাতাল এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের সম্প্রতি উদ্বোধন করেছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী র চিন্বাতার ফসল এই নবনির্মিত হাসপাতাল।এই প্রসঙ্গে ডাঃ সুজয় চক্রবর্তীর জানিয়েছিলেন যে,রোটারি ক্লাব অফ ক্যালকাটা এই কাজে সবরকম সহযোগিতা করেছে। আগামী দিনে এই হাসপাতাল থেকে আরও ভালো পরিষেবা রোগীদের দেওয়া যাবে। শুধু হাওড়া নয়, অন্যান্য জেলা থেকেও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা এখানে এসে পরিষেবার সুবিধা পাবেন।

হাওড়া পঞ্চাননতলা রোডে হাওড়া পৌর নিগমের থ্যালাসেমিয়া হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হলো রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইনার সিটি কর্তৃপক্ষ তরফ থেকে।এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী সহ অন্যান্য রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *