জেলারাজ্য

গঙ্গার জলস্তর বাড়তেই ফের গঙ্গা ভাঙন শুরু মুর্শিদাবাদের সামসেরগঞ্জে

এই বাংলা 24:- গঙ্গার জলস্তর বাড়তেই ফের গঙ্গা ভাঙন শুরু মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। সোমবার সকাল থেকে শামসেরগঞ্জের নতুন শিবপুর ভাঙ্গা লাইন এলাকায় গঙ্গা ভাঙনের আতঙ্ক লক্ষ্য করা যায়। ভাঙ্গনের গর্ভে তলিয়ে যায় একটি গোটা বাড়ি, কৃষি জমি থেকে শুরু করে একটি শৌচালয় এবং বাড়ির ফাঁকা অংশ। গঙ্গা ভাঙনের আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র পালাতে দেখা যায় গ্রামবাসীদের। বাড়িঘর ভাঙার পাশাপাশি বিভিন্ন সামগ্রী নিয়ে অন্যত্র ছুটে যান সাধারণ মানুষ। যেকোনো মুহূর্তে প্রায় পাঁচ থেকে সাতটি বাড়ি তলিয়ে যেতে পারেই বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *