হুগলীর গুড়াপে ওয়ার্ল্ড সতোকান ক্যারাটে একাডেমির অফ ইন্ডিয়ার উদ্যোগে এক দিবসীয় ক্যারাটে ও আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির

এই বাংলা 24,কৌশিক ঘোষ,হুগলী:-হুগলীর গুড়াপের অভিষেক লজে আজ সারাদিন ব্যাপী ওয়ার্ল্ড সতোকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে ও মার্সাল আর্টস এন্ড স্পোর্টস একাডেমির সহযোগিতায় এক সারাদিন ব্যাপী একদিবসীয় এডভ্যান্স ক্যারাটে ও সেল্ফ ডিফেন্স সেমিনার অনুষ্ঠিত হলো। এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের মুখ্য আয়োজক এম.এ.এস.এর সহ সভাপতি সেনসি প্রিয়া রজক।এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন গুড়াপ গ্রাম পঞ্চায়েতের প্রধান দন্ডীচরণ ঘোষ ,ডাব্লুউ.এস.কে.এ.আই এর ইন্ডিয়া চিফ সিহান সুবীর বাগচী, ডাব্লুউ.এস.কে.আই পশ্চিমবঙ্গের সহ সভাপতি ও প্রজেক্ট শক্তির ডাইরেক্টার সেনসি রানা মন্ডল,সেনসি অর্পন মুখার্জী, ফুটবল প্রশিক্ষক বিমল মান্ডি,অলোক চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকালে ক্যারাটের ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে গুড়াপ বাজার সংলগ্ন এলাকায় এক বর্ণাঢ্য ক্যারাটে সচেতনতার পদযাত্রা বের হয়।

এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে এক শাতাধিক ছেলেমেয়ে যোগদান করেন। তাদের আত্মরক্ষা ও ক্যারাটের বিভিন্ন কলা কৌশলের প্রশিক্ষণ দেন সিহান সুবীর বাগচী, ও সেনসাই রানা মন্ডল। গুড়াপ গ্রাম পঞ্চায়েত প্রধান দন্ডীচরণ ঘোষ জানান হুগলীর গুড়াপের মতো এমন গ্রাম্যমফৎসল এলাকায় ক্যারাটের এমন শিবির প্রশংসনীয়।প্রশিক্ষক সিহান সুবীর বাগচী জানান এখানে মেয়েদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোর পাশাপাশি ক্যারাটের বিভিন্ন কৌশল ও আত্মরক্ষার বিভিন্ন বিষয় ছাত্রছাত্রীদের শেখানো হলো।প্রশিক্ষক সেনসি রানা মন্ডল ও জানান প্রজেক্ট শক্তির মাধ্যমে এর আগেও তারা বাংলার বিভিন্ন গ্রামীন প্রত্যন্ত এলাকায় এরূপ অনেক প্রশিক্ষন শিবির করেছেন। মুখ্য আয়োজক সেনসি প্রিয়া রজক জানান গুড়াপের মতো গ্রামীণ এলাকায় ক্যারাটের এমন প্রশিক্ষন শিবির করতে পেরে তারা গর্বিত। এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে মহিলাদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।প্রত্যেক অংশগ্রহণ কারী প্রতিযোগীকেই সংস্থার পক্ষ থেকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
