জেলারাজনীতিরাজ্য

শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হল অনুব্রত মণ্ডলের,তবে এখনো থাকতে হবে তিহাড় জেলে

এই বাংলা 24:- শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হল অনুব্রত মণ্ডলের। গরু পাচার কাণ্ডে দীর্ঘদিন তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। জানা গেছে, জামিনের অন্যতম শর্ত হিসেবে বলা হয়েছে, কোনও অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত। কোনও ভাবেই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না। জমা রাখতে হবে পাসপোর্টও। মোটমাট, তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে– এই শর্তেই সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হয়েছে তাঁর।তবে সিবিআইয়ের সব মামলায় জামিন পেলেও, এখনই জেলমুক্ত হচ্ছেন না বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কারণ ইডির করা মামলায় তাঁকে তিহাড় জেলেই থাকতে হচ্ছে আপাতত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *