নকল প্যাকেটজাত ক্যানন টোনার বাজেয়াপ্ত করলো বারাসাত থানা, গ্রেফতার-১

এই বাংলা 24:-ইআইপিআর ইন্ডিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে,নোয়াপাড়া কাঠগোলা,১ নম্বর নিরঞ্জন নগর কলোনি,২৪ পরগনায় বারাসাত থানা অভিযান চালায়।বারাসত থানার সহকারী সাব ইন্সপেক্টর অনুপ বসুর নেতৃত্বে এক পুলিশ টিম ও পশ্চিমবঙ্গ ইআইপিআর টিমের সহায়তায় অভিযান পরিচালনা করে।


সেখানে প্যাক করা টোনার এবং অন্যান্য উপকরণ সহ নকল ক্যানন পণ্যগুলি বাজেয়াপ্ত করে।অভিযুক্তের নাম সুজন বিশ্বাস,বয়স ২৬ বছর।এফআইআর নম্বর ৪৩২ এর ধারা অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে পুলিশ এবং কপিরাইট আইন ১৯৫৭ এর ৩১৮ (৪),৩৪৯ ভারতীয় ন্যায় সংহিতা এবং ৬৩ ধারায় তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে।
