কলকাতাসাহিত্য সংস্কৃতি

হৃদয়ের কথা প্রকাশনীতে জমে উঠলো সাহিত্য আড্ডা,প্রকাশ পেলো ছয়টি ব‌ই,একশোর সংখ্যা পেরোলো

এই বাংলা 24:- আজ কলেজ স্ট্রিট ব‌ই পাড়ায় হলো এক অভিনব উদ্যোগ।আসলে এই কলেজ স্ট্রিট জুড়ে আছে বহু প্রকাশনা সংস্থা, কিন্তু সবাই কি পারে লেখক লেখিকা দের সেই সম্মান দিতে।হয়তো পারেন, আবার হয়তো বা না।আসলে অনেক নতুন লেখক লেখিকা ব‌ই করতে আসেন, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর খপ্পরে পড়ে হয় সাহিত্য জীবনের ইতি।পিওডি বলে একটা কথা গোপনে চাউর আছে,যা নতুন সাহিত্যিক দের কাছে পৌঁছায় না বিষয়টা।সেই পিওডি র খেলায় সাহিত্য জীবন অস্তাচলে চলে যায়।ব‌ইপাড়ায় মহীরুহের মতো দাঁড়িয়ে আছেন দুজন মানুষ যাদের তত্বাবধানে চলে গ্লিড, সুধাংশু শেখর দে ও ত্রিদিব চট্টোপাধ্যায়।তারা সবসময় সচেষ্ট থাকেন সাহিত্যিক দের পাশে দাঁড়ানো, নতুন নতুন সাহিত্যিক ও প্রকাশকদের উৎসাহ প্রদান করেন।

তেমনি এক প্রকাশনী সংস্থা “হৃদয়ের কথা”,যার ঠিকানা ২৯/১,কলেজ রো,তার কর্ণধার গৌতম আচার্য এই দুই মহীরুহ কে আদর্শ মেনে মাত্র দু বছর হতে আসছে প্রকাশনায় এসেছেন।তবে পিওডি নয়, সঠিক ভাবে সাহিত্যিক তুলে আনা।নাহলে মাত্র দু বছরে একশোর ওপরে ব‌ই প্রকাশ করা ঈর্ষণীয় বিষয়।

আজ আবার হৃদয়ের কথা প্রকাশনীর মাথায় আরো পালক জুড়লো।হৃদয়ের কথা দপ্তরে উদ্বোধন হলো ছয়টি নতুন ব‌ই। উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় ও বিশিষ্ট কবি আরণ্যক বসু। এবারে যে ব‌ইগুলো প্রকাশিত হলো তাদের মধ্যে অন্যতম প্রাক্তন আইএএস অনিন্দ্য শঙ্কর রায়ের ড্রাই বাইট, অনিন্দ্য বাবু একাধারে ছিলেন জাঁদরেল আইএএস কিন্তু আবার একাধারে উনি হচ্ছেন সর্প বিশেষজ্ঞ,ভারতে থাকা বিভিন্ন ধরনের সাপের কথা পাওয়া যাবে এই ব‌ইতে। অনিন্দ্য বাবু হৃদয়ের কথা প্রকাশনীর অন্যতম মুখ কারণ বিগত দুটি ব‌ইমেলায় ব্যাপক সাড়া জাগিয়েছিল তার লেখা ভৌতিক ও রহস্য গল্পের বেশ কয়েকটি ব‌ই।

প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পুলক কুমার রায়ের হোমিওপ্যাথিক চিকিৎসা প্রথম খন্ড, একাধারে জাঁদরেল পুলিশ অফিসার, আবার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে অসম্ভব জ্ঞান।আসলে ছোট থেকে ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু হলেন পুলিশ অফিসার। কিন্তু তার শখ কখনো অন্তরায় হয়ে দাঁড়ায় নি কর্মক্ষেত্রে।তার কথা অনুযায়ী তিনি অ্যামেচার প্র্যাকটিস করেন।তবে এই অ্যামেচার প্র্যাকটিসে উনি বহু মানুষের এমনকি পশু পাখির বহু রোগ ভালো করে দিয়েছেন।

প্রাক্তন রাজ্য বিদ্যুৎ পর্ষদের আধিকারিক নির্মল কান্তি দাসের উপনিষদের কথাগল্প।নির্মল বাবুর বরাবরই বেদ বেদান্ত উপনিষদ নিয়ে চর্চা করে থাকেন। তিনি উপনিষদ বেদ বেদান্তের উপদেশ ও বাণী কে গল্পের আকারে সরলীকরণ করে মানুষের কাছে উপস্থাপন করেন।গত ব‌ইমেলায় ব্যাপক সাড়া ফেলেছিল তার ব‌ই।

দেবমাল্য করের অভিযাত্রিক ভাদুদা,দেবমাল্য বাবু ভ্রমণ পিপাসু ও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। বরাবরই মনের টানে ছুটে গেছেন এদিকে ওদিকে,আজ নিঃসঙ্গ জীবনে শুধু মাত্র স্মৃতি রোমন্থনে কলমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ভ্রমণ মিশ্রিত রোমাঞ্চকর সাহিত্য।

প্রায় নব্বই ছুঁই ছুঁই যুবক ঊষা রঞ্জন দত্ত, বরাবরই সাহিত্য আড্ডার অন্যতম পুরোধা। তিনি তার জীবনের অভিজ্ঞতা কে সম্বল করে সুন্দর মিষ্টি রোমান্টিক শিক্ষা মূলক উপন্যাস অপবাদের অগ্নি মন্থন লিখলেন,যা আজ ব‌ই আকারে প্রকাশ পেলো।

এর সাথে প্রকাশিত হলো অমিত কুমার দাসের উৎসারিত আলো।

আজ এই ব‌ই প্রকাশ অনুষ্ঠানে অনেকের সাথে উপস্থিত ছিলেন হাওড়া নরসিংহ দত্ত কলেজের অধ্যক্ষা সোমা বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপিকা বর্ণালী ঘোষ দস্তিদার, সাহিত্যিক দীপালি ভট্টাচার্য সহ অনেকে।

এসেছিলেন ওপার বাংলার নড়াইল থেকে হৃদয়ের কথার জন্য শুভেচ্ছা সঙ্গে নিয়ে এসেছিলেন কবি ও সাংবাদিক ও মানব পাচার রোধকারী সৈয়দ খায়রুল আলম। তিনি বাংলাদেশে হৃদয়ের কথার জনপ্রিয়তা ও সেই পরিপ্রেক্ষিতে হৃদয়ের কথার সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোকপাত করলেন। তাঁর কাছ থেকে হৃদয়ের কথার পক্ষে আলোচনা এবং স্মারক গ্রহণ করেন কর্ণধার গৌতম আচার্য।সৈয়দ খায়রুল আলম হৃদয়ের কথার সাহিত্যিক ও কবিদের বাংলাদেশে যাওয়ার আন্তরিক আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *