রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের তৎপর ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট

এই বাংলা 24:-রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের তৎপর ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট।। এবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাট এর বাড়িসহ, বারাসাত, বসিরহাটের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান।। গতকাল সকাল থেকে ইডির আধিকারিকরা ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন।। এর আগে সোনা পাচার, গরু পাচার সহ কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়ে ছিল বারিক বিশ্বাসের।।

২০১৪ সালে সোনা পাচার মামলায় গ্রেফতারও হয়। এবার রেশন বন্টন দুর্নীতিতেও নাম জড়ালো বারিক বিশ্বাসের।। ইডির আধিকারিকরা মনে করছেন রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণে টাকা সোনা এবং ইঁট ভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিল বারিক বিশ্বাস।।
