শত কন্ঠে একক ভাবে রবীন্দ্র স্মরণ, ভারতবর্ষে প্রথম,রেকর্ডের পথে বিশ্বতানের কর্ণধার সংযুক্তা দে

এই বাংলা 24:- সম্প্রতি পালিত বাইশে শ্রাবণ রবীন্দ্র স্মরণ।বিশ্বতান সংস্থার পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়। পশ্চিমবঙ্গ কেনো ভারতবর্ষের বুকে প্রথম একশো শিল্পীর কন্ঠে রবীন্দ্র স্মরণ।এই ভাবনা কর্ণধার সংযুক্তা দে। সংযুক্তা দে ভারতবর্ষে প্রথম যিনি এই ধরনের উদ্যোগ নিলেন।আজ অবধি বহু অনুষ্ঠান,বহু সংস্থা করে এসেছেন, কিন্তু শত কন্ঠে রবীন্দ্র বন্দনা করার সাহস বোধহয় আজ অবধি কেউ দেখাতে পারেননি।একশো জন শিল্পী নিজ নিজ ভাবে,একক ভাবে কেউ সঙ্গীত,কেউ আবৃত্তি পরিবেশন করে এসেছেন।বেলা তিনটে থেকে রাত সাড়ে এগারোটা অবধি চলে রবীন্দ্র বন্দনা।


অনুষ্ঠানে সমাজের বিভিন্ন অতিথিরা ছিলেন তারা সকলে সংযুক্তা র এই উদ্যোগে শুধু অবাক হননি, প্রশংসা করেছেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়,বিশিষ্ট সমাজসেবী অরিজিৎ বটব্যাল, শমিত ঘোষ, বিশিষ্ট সাংবাদিক শিলাদিত্য কর, হাওড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল, যুগ্ম সম্পাদক সৌরভ সিংহ সহ বহু অগুনতি অতিথি এই কর্মোদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।হয়তো চেষ্টা করলে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বা লিমকা বুক অফ রেকর্ডে এই কৃতিত্ব রাখা থাকবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী সুদীপ্ত মিত্র,সুকল্পা সরকার ও রুদ্র ভট্টাচার্য।
