জেলারাজ্যহাওড়া

“আজকের এ সময়” সংবাদপত্রের রজত জয়ন্তী উৎসব

এই বাংলা 24:-সাহসিকতা,সত্যনিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে সাম্যবাদের চেতনায় সুসাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে “আজকের এ সময়” শুরু করলো শতাব্দীর পথে তার ২৫ বছরের যাত্রা,অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ।এই দীর্ঘ যাত্রাপথে নানা গর্ব এবং উৎকর্ষতার ফলক স্পর্শ করে থাকার স্মৃতি জড়িয়ে রয়েছে ওই সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে।রজত জয়ন্তী বর্ষের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এ রাজ্য এবং ভিন্‌রাজ্যের একাধিক প্রতিষ্ঠানের প্রধানরা।সব মিলিয়ে বহু গুণীর সমাবেশ ঘটে ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে।

আন্দুল ঝোড়হাট হরিসভা অনুষ্ঠান হলে রবিবার অনুষ্ঠিত হলো রজত জয়ন্তী উৎসব।প্রারম্ভে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত কবি অরুণ চক্রবর্তী।সংস্থার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা প্রদান করা হয়।এইদিন দুপুর তিনটে থেকে শুরু হয় সারা বাংলা ব্যাপী কবি সম্মেলন। যদিও কবিদের সংক্ষিপ্ত কবিতা পাঠের অনুরোধ করা পত্রিকার নবনিযুক্ত সম্পাদক তাপস চক্রবর্তী,নিজেই সঞ্চালনায় অধিক কথা বলে সময় ব্যয় করেছেন।কবি সম্মেলনে বিশেষতঃ নজর কাড়েন কৌশিক ঘোষ,প্রণব ভট্টাচার্য,দিলীপ পাল,নুপুর কোলে।

কবি সম্মেলনের পরবর্তী অনুষ্ঠান ছিল গুণীজন সম্বর্ধনা।সমাজের বিভিন্ন ক্ষেত্রে আসা মানুষদের সম্বর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা পাল হাওড়া প্রেস ক্লাবের সহ সভাপতি দ্বয় শৈবাল বসু ও বাণীব্রত কাড়ার, শুভাশিস পাল, যুগ্ম সম্পাদক সৌরভ সিংহ,রুপা মজুমদার,অর্পিতা ঘোষ, ঐতিহাসিক বিপুল কুমার ঘোষ সহ অনেকে। বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয় হাওড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল কে।

উল্লেখ্য সুজিত কুমার পাল “হাওড়া বার্তা”নামক সাপ্তাহিক সংবাদপত্রের সম্পাদক। দীর্ঘ ৭৩ বছর ধরে অবিচ্ছিন্ন ভাবে পত্রিকা টি প্রকাশ হচ্ছে।এছাড়াও প্রত্যেক কবি কে সম্বর্ধনা প্রদান করা হয়,তার মধ্যে নবতিপর কবি শ্যামসুন্দর বসু অন্যতম।অনুষ্ঠানে প্রশান্ত বিশ্বাস ঘোষণা করেন যে সম্মিলিত সিদ্ধান্ত তিনি তিনি সম্পাদকের দায়িত্ব ছেড়ে প্রধান সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন,তার বদলে তাপস চক্রবর্তী সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন। এছাড়াও ঘোষণা করা হয় শৈলেশ্বর পান্ডা যিনি আবার হাওড়া প্রেস ক্লাবের সভাপতি,তিনি এতদিন ছিলেন এই পত্রিকার প্রকাশক,তার বদলে তিনি সংগঠনের দায়িত্ব নিয়ে প্রকাশকের ভূমিকা থেকে অব্যাহতি নিয়ে এবার থেকে সভাপতির ভূমিকা পালন করবেন সংস্থার।

এদিন সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন পত্রিকার অন্যতম প্রাণপুরুষ প্রশান্ত বিশ্বাস। সহযোগিতায় ছিলেন অঙ্গনা বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটির সাফল্যের জন্য শৈলেশ্বর পান্ডা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *