লু*ম্ফেন দের ছোঁড়া ঢিলে দৃষ্টি হারালেন কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী

এই বাংলা 24:-গতকাল নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে জখম হন বহু বিক্ষোভকারী। আবার বিক্ষোভকারীরাও পালটা ইট-পাটকেল ছুড়ে জখম করেছিল পুলিশকে। এমনই ভাবে কর্তব্যরত অবস্থায় চোখে ইটের বাড়ি খেয়েছিলেন কলকাতা ট্রাফিক পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। বয়স ৩৭ বছর। জানা গিয়েছে, তিনি তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। রিপোর্ট অনুযায়ী, গতকাল হাওড়ায় কর্তব্যরত ছিলেন দেবাশিস চক্রবর্তী। ইএসডি ডিভিশনে কর্মরত ছিলেন তিনি। সেখানেই ইটের আঘাতে চোখ ফেটে রক্ত বের হচ্ছিল তাঁর। এই আবহে আজ, বুধবার তাঁর চোখে অস্ত্রোপচার হয়। পরে চিকিৎসকরা জানিয়ে দেন, দেবাশিসের বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে।
