চালুনি করে সুঁচের বিচার,বিজেপি নেতার কীর্তি

এই বাংলা 24:-পানিহাটি নাটাগর এলাকায় এক মহিলাকে আটকে রেখে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসে ওই বিজেপি নেতা। আর বাড়িতে নিয়ে এসে তারপর থেকে সারারাত ধরে চলে যৌন নির্যাতন। ভোরবেলা মেয়েটি কোনওমতে বাড়ি থেকে পালিয়ে এলাকার বাসিন্দাদের তার কুকীর্তির কথা জানায়। তারপর এলাকার বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে ওই বিজেপি নেতাকে।
