বিহারে ছয় বছরের এক শিশুকে…….

(মোরহার নদীর চিত্র প্রতীকী, ইন্টারনেট থেকে সংগৃহীত)
এই বাংলা 24:-বিহারে ছয় বছরের এক শিশুকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। এরপর তাকে খুন করে নদীর চরে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। নৃশংস এই ঘটনায় মঙ্গলবার পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও কেউ জড়িত রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি অভিযান চলছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়।উচিবান গ্রামের বাসিন্দাদের থেকে খবর পেয়ে মোরহার নদীর ধার থেকে ছয় বছরের শিশুর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই দেহটি শনাক্ত করে মৃতার পরিবার। এরপর বাবা-মা পরে থানায় অভিযোগ দায়ের করেন।
