জাতীয়রাজনীতিরাজ্য

চলে গেলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

এই বাংলা 24:-চলে গেলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর। গত ১৯ অগাস্ট ফুসফুসে ফুসফুসের সংক্রমণ এবং জ্বর নিয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয় প্রবীণ রাজনীতিবিদকে। প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাঁকে। সোমবার থাকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বৃহস্পতিবার শেষ নি:শ্বাস ত‍্যাগ করলেন বর্ষীয়ান নেতা।২৫ দিনের যুদ্ধে ইতি। ১৯ অগাস্ট থেকেই সিপিআইএমের প্রবীণ নেতাকে শারীরিক অসুস্থতার কারণে এইমস-এ ভর্তি করা হয়। ফুসফুসের সংক্রমণের কারণে শ্বাস প্রশ্বাসে সমস‍্যা দেখা দেওয়ায় গত সোমবার থেকে রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে।সিপিআইএম-এর বর্ষীয়ান নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *