কালীঘাটে বৈঠকে জ**টিলতা

এই বাংলা 24:-কালীঘাটে বৈঠকে জটিলতা লাইভ স্ট্রিমিং নিয়ে অনড় আন্দোলনকারীরা। তবে এই বার তাঁরা দু’তরফের ভিডিয়ো রেকর্ডিংয়ের দাবি জানান। তবে তাতেও সম্মতি মেলেনি বলে খবর। দীর্ঘ ক্ষণ অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী।শেষে তিনি বাইরে এসে কথা বলে আন্দোলনকারীদের সাথে কি বললেন দেখে নেওয়া যাক:-তোমরা ভিজো না। আমার সঙ্গে কথা বলেছিলে বলে তোমাদের ডাকা। আজ তোমাদের থেকে কিন্তু অনুরোধ এসেছিল। সেখানে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা ছিল না। লক্ষ্মীভাই বোনরা। তোমরা মানুষের স্বার্থে বুঝবে। তোমরা আমার সঙ্গে কথা না বলতে পারো। এক কাপ চা খেয়ে যাও।যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন। তবে তোমাদের মিটিংয়ের মিনিটস আমি করে দেব। কিন্তু কপি আজ দিতে পারব না।আর আপনারা যদি বাড়িতে এসে মিটিং না করেন তাহলে এত অসম্মান করলেন কেন আমায়? আপনারা অনেক অসম্মান করেছেন। আগেও তিনদিন দু’ঘণ্টা করে অপেক্ষা করেছি। এইটুকু সম্মান তো দেবেন। আমি আন্দোলন করা লোক। আন্দোলন থেকে উঠে এসেছি। আমি জানি না কারা এর মধ্যে আছে কারা নেই। তবে বলব রাজনীতি ভুলে মানুষের স্বার্থে কথা বলুন। যদি তোমরা কথা বলতে না চাও তাহলে বলব ভিজো না। তোমরা ভিডিয়োর কথা লেখোনি। স্বচ্ছতা থাকবে। সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়ে তবেই কপি দেব। আমি কথা দিচ্ছি এই ভিডিয়ো আমরাও ব্যবহার করব না।
