হাওড়া জেলা হাসপাতাল বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক

এই বাংলা 24:-শনিবার সকালে হাওড়া জেলা হাসপাতালে এই বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ওই বৈঠকে হাওড়ার জেলাশাসক ডা: পি দীপাপপ্রিয়া,পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: কিশলয় দত্ত, হাসপাতাল সুপার ডা: নারায়ণ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।মূলত: হাসপাতালের নিরাপত্তাজনিত বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়।প্রায় তিন ঘন্টা ধরে চলে এই বৈঠক। তবে,এই নিয়ে সরকারি তরফে কোনও বক্তব্য জানা যায়নি।
