কলকাতারাজ্যলাইফস্টাইলসাহিত্য সংস্কৃতি

পটুয়াটোলা বন্দ্যোপাধ্যায় বাড়ি-পল্লবী সরকার

এই বাংলা 24, পল্লবী সরকার:-

প্রথম ভারতীয় আইনজীবি বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোর বয়স হল প্রায় ১৩৪ বছর। পটুয়াটোলা লেনে ঢোকার পর খানিকটা এগিয়ে গেলে ডানদিকে পড়বে এই বাড়িটি। মিঃ হেনরি ওয়েনের সাথে ‘ওয়েন অ্যান্ড ব্যানার্জি’ ফার্মের অংশীদার ছিলেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি ছাতুবাবু লাটুবাবু এবং রানী রাসমনির পরিবারের মতো বিখ্যাত পরিবারেরও অ্যাটর্নি ছিলেন। দেবীর ভোগ তৈরী করেন ব্যানার্জি পরিবারের মহিলারা। নবপত্রিকা এবং সন্ধিপূজা সহ সমস্ত আচার-অনুষ্ঠানে প্রচুর সংখ্যক পরিবারের সদস্য জড়িত।

আগেকার দিনে এখানে সঙ্গীত সম্মেলন হত, যেখানে রাইচাঁদ বড়াল, বাদল খাঁ, গিরিজা শংকর চক্রবর্তী এবং ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের মতো সঙ্গীতজ্ঞরা অংশগ্রহণ করতেন।

মাত্র ৩২ বছর বয়সেই এই পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়।এই স্বল্প আয়ুতেই তিনি তাঁকে মনে রেখে দেওয়ার মতো অনেক কাজই করে রেখে গেছেন। কোথাও না কোথাও এই পুজোটাও কিন্তু তাঁকে অমর করে রেখেছে। কলেজ স্কোয়ার বা মহম্মদ আলি পার্ক দেখতে যাওয়ার প্ল্যান থাকলে সেই সময় এই বাড়িটা কিন্তু একবার ঢুঁ মেরে আসতেই পারেন সবাই!

পল্লবী সরকার

2 thoughts on “পটুয়াটোলা বন্দ্যোপাধ্যায় বাড়ি-পল্লবী সরকার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *