জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে এবারে স্বাস্থ্য সাথী কার্ডের খরচের হার দেখে রীতিমত চমকে যেতে হবে

এই বাংলা 24:-জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে এবারে স্বাস্থ্য সাথী কার্ডের খরচের হার দেখে রীতিমত চমকে যেতে হবে।১০ অগাস্ট থেকে ১৮সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচ হয়েছে রাজ্যের প্রায় ৩১৫ কোটি টাকা। নবান্ন সূত্রে খবর এই পরিসংখ্যান অন্যান্য সময়ের তুলনায় প্রতিদিন গড়ে ১ কোটি ১৩ লক্ষ টাকা করে বেশি।
এই খরচ মূলতঃ কলকাতা ও তার সংলগ্ন বেসরকারি হাসপাতাল থেকে হয়েছে।এ নিয়ে স্বাস্থ্য দপ্তরে রীতিমত শোরগোল পড়ে গেছে।
