কলকাতাজাতীয়রাজ্য

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন

এই বাংলা 24:- চলতি বছরে ১০ নভেম্বর দেশের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন ওয়াই এস চন্দ্রচূড়।তিনি কেন্দ্রের কাছে দেশের প্রধান বিচারপতি হওয়ার জন্য।ডিওয়াই চন্দ্রচূড়ের পর, দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে বসবেন সঞ্জীব খান্না। সুপারিশে তাঁর নাম লিখেই কেন্দ্রের কাছে পাঠিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি। জানা গিয়েছে সঞ্জীব খান্না এই মুহূর্তে সবচেয়ে বর্ষীয়ান বিচারপতি। 

৬৫ বছর বয়সে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা অবসর গ্রহণ করেন। ১০ নভেম্বর ডি ওঅয়াই চন্দ্রচূড়ে মেয়াদ শেষ। ১১ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন সঞ্জীব খান্না। তাঁর মেয়াদ শেষ হবে ২০২৫ সালের মে মাসে। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি খান্না। ১৯৮৩ সালে দিল্লির বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত হয়েছিলেন। বিছারপতি থাকাকালীন, দীর্ঘ সময়কালে তিনি একগুছ গুরুত্বপূর্ণ রায় দান করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *