রাস্তা দখল করে রমরমিয়ে চলছে ব্যবসা উত্তর হাওড়ায়, উদাসীন প্রশাসন
সৌরভ রায়,এই বাংলা 24:-হাওড়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ির ভিতর চলছে বিভিন্ন কারখানা।


সেসব কারখানার মালপত্র যাবার জন্য রাত্রি ৯ টা থেকে সারারাত মালবোঝাই ও খালাসের জন্য বড় বড় কমার্শিয়াল ভিকেলস দাঁড়িয়ে রাস্তা জাম করে। প্রায় প্রতিদিনই সালকিয়ার উপেন্দ্র নাথ মিত্র লেনের ছোট মায়ের মন্দিরের উল্টোদিকে একটি বসতবাড়ির ভিতরে রয়েছে কমার্শিয়াল কারখানা যেখানে বিভিন্ন রকম কেমিক্যালের আদান-প্রদান হয় বড় বড় গাড়ির মাধ্যমে এবং সেই কারণে রোজ রাত্রি ৯ টা থেকে সারারাত দাঁড়িয়ে থাকে বড় বড় গাড়ি বিরক্ত হয়ে যাচ্ছে এলাকার বাসিন্দারা।কিছু বলতে গেলে বলে প্রশাসন সব জানে। এদিকে দেখা যাচ্ছে কম বেশি প্রতিদিন পুলিশের গাড়ি এসে দাঁড়ায়,তারা তাদের বখরা নিয়ে চলে যায়। সম্পূর্ণ রূপে গোলাবাড়ি থানা উদাসীন।
এরকমই সালকিয়া কালিতলা লেনে ১ নম্বর কালীতলা লেনের নিচে গুপ্তা স্টোর দিনে দিনে বেড়ে চলেছে দোকানের বাইরের রাস্তা দখল ফলে ছোট্ট রাস্তা দিয়ে টোটো অটো ও রিক্সা যাওয়ার সময় সাধারণ মানুষের অসুবিধার কারণ হচ্ছে কোন কোন সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। ভ্রুক্ষেপ নেই প্রশাসনের।
সম্পূর্ণ চিত্র সৌরভ রায়
