সর্বভারতীয় হরিজন সেবক সংঘের সভাপতি ড.শঙ্কর কুমার সান্যাল,এবারে রোটারী ক্লাব অব হাওড়ার ৭৮ তম সভাপতি নির্বাচিত হলেন

এই বাংলা 24 :- সর্বভারতীয় হরিজন সেবক সংঘের সভাপতি ড.শঙ্কর কুমার সান্যাল,এবারে রোটারী ক্লাব অব হাওড়ার ৭৮ তম সভাপতি নির্বাচিত হলেন।সেই উপলক্ষে বিশাল বর্ণময় সমারোহে তার সভাপতি হিসাবে অভিষেক সম্পন্ন হয়,হাওড়ায় অবস্থিত কথাকলি ব্যাঙ্কুয়েট হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দীপক সাহা রায়, প্রাক্তন মন্ত্রী লক্ষীরতন শুক্লা, রোটারী ক্লাবের ডিজি ডাঃ রামেন্দু হোম চৌধুরী, রোটারীয়ান দিলীপ দাস, রোটারীয়ান শান্তনু বন্দ্যোপাধ্যায়, রোটারীয়ান ডাঃ দেবাশিস সান্যাল সহ প্রায় দেড় শতাধিক রোটারীয়ান।এই বর্ণময় সমারোহে বিদায়ী সভাপতি রোটারীয়ান গোপা গাইন তার নিজ দায়িত্ব রোটারীয়ান দের বিশেষ স্মারক মাল্য পড়িয়ে দেন।

এদিনের অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শূর, হাওড়া প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, হাওড়া জুট মিল অ্যাসোসিয়েশন, হাওড়া ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর বসু রায়চৌধুরী,সহ সমাজের বিশিষ্ট জন ও বিশিষ্ট সংগঠন উপস্থিত থেকে ড.শঙ্কর কুমার সান্যাল কে সম্বর্ধিত করেন।

এদিন থ্যালাসেমিয়া সচেতনতা প্রকল্পে রোটারীয়ান মায়া পাল এক লক্ষ বাহাত্তর হাজার টাকা চেক প্রদান করেন। এছাড়া ছয় জন রোটারীয়ান আট হাজার টাকা করে দেন।

এদিন বেশ কয়েকজন নতুন রোটারীয়ান হন,তার মধ্যে উল্লেখযোগ্য ড.সান্যালের ঘরণী শিখা সান্যাল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যৌথ ভাবে স্বাগতা সান্যাল লাহিড়ী ও শান্তনু বন্দ্যোপাধ্যায়।
