জেলালাইফস্টাইলসাহিত্য সংস্কৃতিহাওড়া

উত্তর হাওড়া শিল্পী সংস্থা এবং RK academic point স্কুলের আয়োজনে ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

এই বাংলা 24 :-উত্তর হাওড়া শিল্পী সংস্থা এবং RK academic point স্কুলের আয়োজনে ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে রবিবার এক অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়।। সালকিয়া কামিনী স্কুল লেনের বারোয়ারীতলায় আয়োজিত ওই অনুষ্ঠানে এর পাশাপাশি কিংবদন্তী সুরকার ও শিল্পী রাহুল দেব বর্মনের জন্মদিন পালন করা হয় প্রায় শতাধিক সঙ্গীত প্রতিযোগীর অংশগ্রহণের মাধ্যমে।।

উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়, হাওড়া পুলিশ কমিশনারেটের এসিপি আব্দুর গফর, হাওড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল, যুগ্ম সম্পাদক সৌরভ সিংহ, সাংবাদিক দেবাশিস চক্রবর্তী,আর কে আকাদেমি পয়েন্টের প্রধান শিক্ষক সতীশ পান্ডে, সহকারী প্রধান শিক্ষিকা সঙ্গীতা বসাক,শিক্ষিকা তনুশ্রী ঘোষ, প্রাইমারি প্রধান শিক্ষিকা কৃষ্ণা চট্টোপাধ্যায় তৎসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী রুদ্র ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সভাপতি শমিত ঘোষ ও সম্পাদক সংযুক্তা দে।এদিন রাহুল দেব বর্মন কে এক কুইজ প্রতিযোগিতা হয়,তার পরিচালনা করেন শিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *