জেলারাজনীতিরাজ্যহাওড়া

নিন্দুকদের মুখের ওপর কড়া জবাব দিয়ে বেহাল রাস্তা ঠিক হলো ৪৮ ঘন্টার মধ্যে

এই বাংলা 24 :-বেহাল রাস্তা নিয়ে শোরগোল পড়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়।রাস্তার খারাপ অবস্থার কথা জানাতে বিধানসভার অধিবেশন কক্ষে হাত তুলেছিলেন একাধিক বিধায়ক । যা দেখে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়কে বলেছিলেন, খারাপ রাস্তার তথ্য জানাতে বিধানসভায় ড্রপবক্স রাখুক পূর্ত দফতর ।

সেই ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পূর্তমন্ত্রী ৷ তবে বৃহস্পতিবার আরও একধাপ এগিয়ে খারাপ রাস্তার তথ্য নেওয়ার জন্য একেবারে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করার ঘোষণা করে দিলেন তিনি ।জানালেন, ওই নম্বরে রাস্তায় গর্তের ছবি পাঠালে ৪৮ ঘণ্টার মধ্যে মেরামত করা হবে ।

তিনি বলেন, “পিডব্লিউডি-র (পূর্ত দফতর) অধীনস্থ কোন জেলায় কোন রাস্তা রয়েছে, তার একটি বিস্তারিত বই প্রতিটি বিধায়কের হাতে তুলে দেওয়া হয়েছে । আমাদের দফতরের ওয়েবসাইটেও সেই তালিকা রয়েছে ।’’

এর পরই তিনি দু’দিনের মধ্যে রাস্তা সারানোর প্রসঙ্গ তুলে বলেন, ‘‘কোনও রাস্তার গর্তের ছবি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে ৪৮ ঘণ্টার মধ্যে তা মেরামতের ব্যবস্থা নেওয়া হবে ।” কোন নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে, সেটাও বলে দিয়েছেন মন্ত্রী।তিনি জানান, রাস্তার গর্ত নিয়ে অভিযোগ জানাতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে।সেই নম্বরটি হল, 9088822111.

সেই রকম নজির মিললো উত্তর হাওড়া বামুনগাছি বাজার অঞ্চলে। নিন্দুকদের মুখের ওপর কড়া জবাব দিয়ে বেহাল রাস্তা ঠিক হলো ৪৮ ঘন্টার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *