দুর্বারের তিরিশ বছর পূর্তি উপলক্ষে আগামী ১২ জুলাই থেকে ১৫ জুলাই রবীন্দ্র কানন পার্কে বিশাল মেলার আয়োজন

এই বাংলা 24 :- ডঃ স্মরজিৎ জানা ভাবনায় প্রতিষ্ঠিত যৌন কর্মীদের নিয়ে সংগঠন দুর্বার মহিলা যার বর্তমান ব্যাপ্তি চল্লিশ হাজারের অধিক সদস্যা ও ৫৪ টি ব্লক,তার তিরিশ বছর পূর্তি উপলক্ষে আগামী ১২ জুলাই থেকে ১৫ জুলাই রবীন্দ্র কানন পার্কে বিশাল মেলার আয়োজন করা হয়েছে, উদ্বোধন করবেন তিরিশ বৃদ্ধা যৌনকর্মী মোমবাতি জ্বালিয়ে।সেই মর্মে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক বিশাখা লস্কর জানান যে প্রত্যেক দিন অভিনব কর্মসূচি থাকবে,যেমন থাকবে বইয়ের হাট,আনন্দ পাবলিশার্স,দেজ এই বইয়ের হাটে অংশগ্রহণ করবে,থাকবে ফুড কোর্ট। এছাড়া ৩০০ অধিক যৌন কর্মীদের সন্তানদের নিয়ে থাকে অঙ্কন প্রতিযোগিতা,থাকবে বাউল গান,বাংলা ব্যান্ড,থাকবে ফ্যাশন শো সহ বহু অভিনব উদ্যোগ।প্রথম দিন মেলা চলবে বেলা এগারোটা থেকে রাত নয়টা অবধি, বাদবাকি দিন দুপুর তিনটে থেকে রাত নয়টা অবধি মেলা চলবে।এই মেলায় সোনাগাছির কর্মীরা থাকবেন শুধু নয়,৫৪ কি ব্লক থেকে কর্মীরা অংশগ্রহণ করবেন, এছাড়া নেপাল, বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র থেকে কর্মীরা আসবেন।
দুর্বারের ভাবনা সম্বন্ধে বলতে গিয়ে বিশাখা দেবী জানান যে সম্প্রতি সুইজারল্যান্ড সফরে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দপ্তরে গিয়ে তাদের চিন্তাধারা জানাতে সক্ষম হয়েছেন, এমনকি তারাও বিষয়টি বুঝে ভালো করে অনুধাবন করেছেন।সামনে ব্যাঙ্কক সফরে তিনি আবারও দুর্বারের ভাবনা জানাতে চলেছেন।
তবে দুঃখের বিষয় আজো সমাজে তারা অনেকাংশে দূরে রয়েছেন তাদের কথাবার্তায় স্পষ্ট। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে মা মন্দিরে বিরাজ করছেন,সেই মা এখানে বসে আনন্দ রস বিতরণ করছেন।তবুও মানুষ ভিন্ন চোখে দেখে।তাই তো যৌনকর্মীরা দুর্গাপূজা করবে শুনে সমাজ ক্ষেপে ওঠে,২০১৩ সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে এই সমস্যার সমাধান ওঠে।তবে দীর্ঘ আন্দোলনের ফলে তাদের বর্তমানে আঁধার কার্ডে,ভোটার কার্ডে নাম নথিভুক্ত হয়েছে।সিঙ্গেল মাদার হিসেবে তাদের সন্তানেরা বর্তমানে স্কুল কলেজে পরছে,ড্রপ আউটের সংখ্যা বর্তমানে নেই।লকডাউনে তাদের প্রচেষ্টায় সরকার তাদের শুকনো খাবার দিয়ে সাহায্য করেছে। এমনকি সবাই বর্তমানে লক্ষী ভান্ডার,কন্যাশ্রী,রূপশ্রীর সুবিধা পায়। বর্তমানে এই পেশার সাথে সাথে কেউ কেউ বিউটিশিয়ান করছেন,কেউ শাড়ি বিক্রি করছেন, কেউ খাবার সাপ্লাই করছেন, নিজেদের প্রতিভা প্রকাশ করতে সক্ষম হচ্ছেন।
এদিন প্রেস সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডলি সাহা,চম্পা মিত্র সহ অনেকেই।
https://www.facebook.com/share/v/1AeP5F2Adg/
