কলকাতাজেলালাইফস্টাইলসাহিত্য সংস্কৃতি

পেনেটি কফি হাউসে হৃদয়ের কথা প্রকাশনী ব‌ই প্রকাশ অনুষ্ঠান ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলো

এই বাংলা 24:-আজ পেনেটি কফি হাউসে হৃদয়ের কথা প্রকাশনী ব‌ই প্রকাশ অনুষ্ঠান ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলো।পেনেটি কথাটি শুনলে লোকে চমকে যায়,আসলে পেনেটি (Peneti) একটি স্থান যা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটি অঞ্চলে অবস্থিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি স্থান এবং “ছাতুবাবুর বাগানবাড়ি” নামেও পরিচিত। বর্তমানে এটি “গোবিন্দ কুমার হোম” নামে পরিচিত। 

পেনেটির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ যোগসূত্র রয়েছে। তিনি এখানে বেশ কয়েকবার এসেছেন। ১৮৭২ সালে, যখন তার বয়স ছিল ১২ বছর, তখন ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে তার পরিবার জোড়াসাঁকোর বাড়ি থেকে এখানে এসে কিছুদিনের জন্য ছিলেন। এছাড়াও বহু ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক জায়গা রয়েছে এখানে।

সেই পেনেটি কফি হাউসে হৃদয়ের কথা প্রকাশনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়, নাট্যকার চন্দন সেন,কবি পরাশর বন্দ্যোপাধ্যায়।আজকে এই অনুষ্ঠানে ব‌ই মোড়ক উন্মোচন হলো সাহিত্যিক স্বপন কুমার মজুমদারের “মহাকালের রথের চাকা”, লেখিকা যুথিকা ত্রিবেদী পাঠকের “বিবর্ণ পৃথিবী”, সাহিত্যিক ডঃ জুবিলী মুখোপাধ্যায় বিশ্বাসের “জীবন যে রকম ২য় খন্ড”ও কবি নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের “নীল প্রজাপতি এবং”। এদিন মোড়ক উম্মোচনের শেষে এক কবি সাহিত্য সম্মেলন হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যথাক্রমে কর্ণধার গৌতম শেখর আচার্য,সৌরভ সিংহ।

এদিন রয়েলটি দিয়ে সম্মান জানানো হয় সাহিত্যিক অনিন্দ্য শঙ্কর রায়।এছাড়া হৃদয়ের কথা প্রকাশনীর বিখ্যাত সমগ্র ” বাঙালিয়ানা” তুলে দেওয়া হয় অতিথিদের মধ্যে,তুলে দেন কবি সঞ্চিতা ভট্টাচার্য সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *