হাওড়ার ভূমিপুত্র রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন অধ্যাপক অসীম ঘোষ কে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হরিয়ানার রাজ্যপাল মনোনীত করলেন

এই বাংলা 24:- হাওড়ার ভূমিপুত্র রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন অধ্যাপক অসীম ঘোষ কে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হরিয়ানার রাজ্যপাল মনোনীত করলেন।অসীম ঘোষ একদা পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, পরবর্তীতে তিনি বিজেপি বুদ্ধিজীবী সেলের সদস্য হন।অসীম ঘোষ প্রাণাচ্ছল একজন মানুষ,সকলের সাথে মিশে যান। খুব সাধারণ জীবনযাপন করেন।দল ছাড়া অরাজনৈতিক সংগঠন যথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, রোটারী ক্লাব অব হাওড়া সহ বিভিন্ন জায়গায় তার বৃক্ততা নজর কাড়ে।তিনি হাওড়া প্রেস ক্লাবের সাথে সুসম্পর্ক। বিশেষতঃ হাওড়া প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি বিজন কুমার পল্যের ছেলেবেলার ঘনিষ্ঠ বন্ধু।
