আরজিকর কাণ্ডে, কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনও অপরাধে জড়িয়ে থাকার প্রমাণ নেই,জানাল সিবিআই

এই বাংলা 24:-আরজিকর কাণ্ডে, কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনও অপরাধে জড়িয়ে থাকার প্রমাণ নেই। আরজিকর কাণ্ডে শিয়ালদহ আদালতে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে জানাল সিবিআই। বুধবার নিম্ন আদালতে জমা দেওয়া ওই রিপোর্টে সিবিআই জানিয়েছে, ১০ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে নতুন করে সাত জনের বয়ান রেকর্ড করা হয়েছে। ৩২টি সিসিটিভি ফুটেজ পুনরায় খতিয়ে দেখা হয়েছে।
