সাতানব্বইয়ে ঐতিহাসিক দিলেন বুথে গিয়ে নিজের ভোট

গতকাল পঞ্চম দফার সাধারণ নির্বাচনে খুব আগ্রহের সাথে বুথে গিয়ে ভোট দিলেন হাওড়া ডোমজুড়ের বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ ঐতিহাসিক দুঃখহরণ ঠাকুর চক্রবর্তী। বর্তমানে তাঁর বয়স সাতানব্বই বছর। গত কয়েকদিন আগে ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার বাড়িতে এসে চুরাশি বছরের উর্ধের ভোটারের জন্য বিধি অনুযায়ী পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে ছিলেন। কিন্তু তাঁর শারীরিক সক্ষমতার উপর ভরসা এতটাই যে তিনি নিজেই বুথে গিয়ে ভোট দেওয়ায় সম্মতি জানান।
অগত্যা গতকাল বেলা দুটোর সময় তার পুত্র বিশিষ্ট সমাজসেবী বাপি ঠাকুর চক্রবর্তী নিজের ভোট প্রদানের পর তাঁকে বলেন যে তিনি কি করবেন, ভোট দেবেন তো? তৎক্ষনাৎ তিনি বেশ জোরের সঙ্গে বলেন অবশ্যই। তাঁকে দুপুরের খাওয়া সেরে নিয়ে রেডি হতে বলায় তিনি বলেন চল আগে ভোট দিয়ে আসি, পরে এসে খাবো।
রেডি হলেন, টোটো করে এসে বুথে পৌঁছালেন এবং ভোটদান করলেন। বাড়িতে ফিরে টোটো চালক (পরিবারের বেশ ঘনিষ্ট ) তাঁকে পরামর্শ দিলেন ভোটটা কাকে দিতে হবে এবং যুক্তি দিয়ে বোঝালেন এসময় পার্লামেন্টে কি রকম প্রার্থী এবং কাকে পাঠানো উচিত, বাংলার জন্য লড়াইয়ে এসময়ে কে সবচেয়ে উপযোগী প্রার্থী।
গণতন্ত্রে আস্থাশীল এবং ভোট দিতে পছন্দ করা তার বুথে গিয়ে ভোট দেওয়াতে পাড়ার পাশাপাশি পরিবারও বেশ খুশি।
