দলের এক নেতার নির্দেশে তাঁর আসন বদল করা হয়,এভাবেই তাঁকে হারানো হয়েছে:-দিলীপ ঘোষ

এই বাংলা 24:- দিলীপ ঘোষ,বাংলার রাজনীতিতে এক অপরিহার্য নাম।এটা অনস্বীকার্য। তবুও ২০২১ পর থেকে দিলীপ ঘোষ রাজ্য রাজনীতি তে ব্রাত্য হয়েছেন।এটা বহুবার বহু জায়গায় চর্চিত বিষয়।আসলে শুভেন্দু অধিকারী ক্ষমতায়ন চান।ক্ষমতার লোভে তিনি তৃণমূল ছাড়েন।কারণ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান মেনে নিতে পারেননি।এই ক্ষমতার দম্ভ শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে রাজ্য বিজেপির সর্বময় ক্ষমতার অধিকারী হতে চান।তার প্রথম টার্গেট ছিল দিলীপ ঘোষ। তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে বুঝিয়ে দিলীপ ঘোষ কে পদ থেকে সরিয়ে আন্দামানে পাঠান,সেটা নিয়ে আজ সকালে প্রাতভ্রমণে এসে দিলীপ ঘোষ বলেন সেটা ছিল কালাপানি। তিনি এও ক্ষোভ প্রকাশ করে বলেন যে রাজনীতি তে কাঠি দেওয়ার লোকের অভাব নেই, সম্পূর্ণ ভাবে তার সাথে ষড়যন্ত্র করা হয়েছে।
দিলীপ ঘোষ ঝাড়গ্রামের বাসিন্দা, মেদিনীপুর কেন্দ্র হাতের তালুর মতো চেনেন।তার ওপরে আর এস এস করা,সংগঠন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে।সেই দিলীপ ঘোষ কে কার্যত রাজনৈতিক ভাবে শেষ করার জন্য তার কেন্দ্র বদল করা হয়। শুধু তাই নয় দিলীপ ঘোষের লবির দেবশ্রী চৌধুরীর কেন্দ্র বদল করা হয়।সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,দলের এক নেতার নির্দেশে তাঁর আসন বদল করা হয়।এভাবেই তাঁকে হারানো হয়েছে।
