সুপ্তি পান্ডে সম্ভাব্য নাম, কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু কে তীব্র তিরষ্কার মমতার

এই বাংলা 24:- লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গের দশটি বিধানসভা আসন ফাঁকা রয়েছে,তার মধ্যে আপাতত চারটি তে নির্বাচন হবে। তৃণমূল কংগ্রেস অবশ্য দাবি করেছে,দশটি আসনে নির্বাচন করানোর জন্য। আপাতত যে চারটি কেন্দ্রে ভোট হবে,তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানিকতলা।ওই কেন্দ্রের বিধায়ক সাধন পান্ডে ২০২১ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সেই থেকে এই আসন ফাঁকা কারণ বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে হাইকোর্টে মামলা করেছিলেন,তার জট গত ৮ জুন কাটে।ফলে এই কেন্দ্র সহ অন্য তিন কেন্দ্রে ভোট হবে আগামী ১০জুলাই।
গতকাল নবান্নে কুনাল ঘোষ,অতীন ঘোষ প্রমুখদের সাথে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অবশ্য বিধায়ক পরেশ পাল কে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ হয় যে তার শরীরের ভিতরে কিছু একটা হচ্ছে।কোনো বিলম্ব না করে আমলা মারফত ডাক্তারের খোঁজ নিয়ে হাসপাতালে ভর্তি করান পরেশ পাল কে। সেখানে দেখা যায় যে পরেশ পালের মাথায় রক্ত জমাট বাঁধতে শুরু করেছে।তবে বিধায়ক এখন সুস্থ, কিছুদিন তত্বাবধানে থাকবেন।
আজ আবার মানিকতলা বিধানসভার অন্তর্গত ৮জন কাউন্সিলর সহ কুনাল ঘোষ প্রমুখদের বৈঠকে বসেন। সূত্রের খবর,সাধন কন্যা শ্রেয়া কে প্রার্থী করতে অনাগ্রহী,সে জায়গায় সাধন জায়া,মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের সহপাঠিনী সুপ্তি পান্ডে কে প্রার্থী করতে আগ্রহী তৃণমূল সুপ্রিমো।
এদিনের বৈঠকে সেখানেই উল্টোডাঙার আবাসনে অটো ঢোকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বৈঠকে ওই এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে রীতিমতো তিরস্কার করেন তিনি। কেন এই ঘটনা ঘটলো, কে সাহস দিয়েছে ওই অটোগুলিকে ওই আবাসনে ঢোকার? আমাদেরকে যে ভোট দেবে না তাঁদের পাশে গিয়ে বোঝাতে হবে, এভাবে তাণ্ডব চালালে সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে? এ প্রশ্ন তুলে ওই কাউন্সিলরকে রীতিমতো ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী।
