কলকাতারাজ্যলাইফস্টাইল

ব্রিটানিয়া বাংলা ছেড়ে চলে যাচ্ছে যে প্রচার, আদৌও কতটা সত্যি

এই বাংলা 24:-বিস্কুট তৈরির সংস্থা ‘ব্রিটানিয়ার’ কলকাতার তারাতলার কারখানাটি বন্ধ করে বলে বাংলা ছেড়ে চলে যাচ্ছে, এরকম একটা প্রচার চালানো হচ্ছে।কিন্তু সত্যিই কি তাই?শতাব্দী প্রাচীন ব্রিটানিয়া সংস্থা সিদ্ধান্ত নেয় যে উৎপাদন ক্ষমতা কমে যাওয়ায় দেশ জুড়ে তাদের সমস্ত পুরানো কারখানা বন্ধ করা হবে। নিজেদের মালিকাধীন কারখানার সংখ্যা কমিয়ে প্রোডাকশন আউটসোর্স করার সিদ্ধান্ত নেয়, তাতে খরচ ও কম হবে।এরপর তাদের মুম্বাই ও চেন্নাইয়ের কারখানাটি বন্ধ করা হয়। একই সিদ্ধান্তের ফসল – কলকাতার তারাতলার কারখানাটির ১৫০ জন কর্মীকে ভি‌আর‌এস অফার করা হয়। শেষ খবর পাওয়া অনুযায়ী, বেশিরভাগ কর্মী ভিআর‌এস নিয়ে নিয়েছেন। তবে কারখানাটি বন্ধ করার কোনো ঘোষণা এখনো করা হয়নি। কারণ কলকাতা পোর্টের সাথে জমির লিজ চুক্তি ২০৪৮ অব্দি বহাল আছে।তবে এটি ব্রিটানিয়ার বাংলায় একমাত্র কারখানা নয়।ডানকুনিতে তাদের আরো একটি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং কারখানা ও আছে।তাছাড়া তারা বাংলায় ৩০০-৩৫০ কোটি ব্যয়ে আরো একটি নতুন স্টেট অফ দ্যা আর্ট কারখানাও তৈরি করছে।

চিত্র:-উইকিপিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *