জাতীয়রাজনীতি

ধ্বনি ভোটে অধ্যক্ষ পদে নির্বাচিত পুনরায় ওম বিড়লা

এই বাংলা 24:- কোনোরকম ভেদাভেদ চাইলো না বিরোধীরা। ধ্বনিভোটে অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন এনডিএ মনোনীত প্রার্থী ওম বিড়লাই। তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তাঁরা ওম বিড়লাকে নিয়ে গিয়ে অধ্যক্ষের আসনে বসান। যদিও তৃণমূল কংগ্রেস বিরোধী প্রার্থী কে সমর্থন দেবে বলে জানায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,ওম বিড়লার প্রশংসা করে তিনি বলেন, “আপনার কাজ অনুপ্রেরণামূলক। কোটায় মানবসেবায় কাজ করেছেন আপনি। গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন। গরিব মানুষদের কম্বল, ছাতা দিয়ে উপকৃত করেছেন। খেলাধুলায় অনুপ্রেরণা জোগান আপনি। আপনার নেতৃত্বে ১৭ তম লোকসভায় ইতিহাস তৈরি হয়েছে। ভারতের ভবিষ্যকে নতুন দিশা দেওয়ায় আপনার নেতৃত্ব ইতিহাসে জায়গা পাবে। আপনার নেতৃত্বেই ১৭ তম লোকসভায় নারী শক্তি বন্ধন, জম্মু-কাশ্মীর পুনর্গঠন, ভারতীয় ন্যায় সংহিতা, ডিজিটাল পার্সোনাল ডেটা বিল, মুসলিম মহিলা বিবাহ অধিকার সংরক্ষণ, ট্রান্সজেন্ডার প্রোটেকশন বিলের মতো গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে আইন তৈরি হয়েছে।”এদিকে গতকাল বিরোধী দল নেতা হিসেবে রাহুল গান্ধী নির্বাচিত হ‌ওয়ার পর আজ সকালে সংসদীয় কমিটি তাকে অভিনন্দন জানান। বেলায় অধ্যক্ষ নির্বাচনের পরে সংসদে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দল নেতা রাহুল গান্ধী বলেন, “অধ্যক্ষ মহাশয়, বিরোধীদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। এই সংসদ দেশের কণ্ঠ। সরকারের হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু বিরোধীরাও দেশের জনগণের কণ্ঠস্বর। বিরোধীরা চায় সংসদ অধিবেশন ভালভাবে হোক। বিরোধীদের কণ্ঠ পৌঁছে দেওয়া জরুরি। আশা করি, আপনি আমাদের কথা বলার সুযোগ দেবেন। সংসদ কত ভালভাবে চলল, সেটা প্রশ্ন নয়। বরং প্রশ্ন হল, বিরোধীদের কণ্ঠস্বর কতটা শোনা হল। এবারের নির্বাচনের ফলাফল বলছে, জনগণ চায় বিরোধীরা সংবিধান রক্ষা করুক। আশা করি, আপনি নিজের দায়িত্ব পালন করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *